নেদারল্যান্ডসের পেছনে যুক্তরাষ্ট্র

আপডেট : ০২ আগস্ট ২০২৩, ০১:০৪ এএম

নারী ফুটবলের সেরা দল যুক্তরাষ্ট্র। গত বিশ^কাপের চ্যাম্পিয়ন, র‌্যাঙ্কিংয়ে সেরা। কিন্তু সেই যুক্তরাষ্ট্র সংগ্রাম করে শেষ ১৬তে উঠল। ভিয়েতনামের সঙ্গে জয়ের পর নেদারল্যান্ডসের সঙ্গে ড্র করেছিল তারা। চার পয়েন্ট ছিল পর্তুগাল-নেদারল্যান্ডসেরও। নেদারল্যান্ডসের শেষ ম্যাচ দুর্বল ভিয়েতনামের সঙ্গে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পর্তুগালের সঙ্গে। হারলেই বিদায় জেনে খেলতে নেমে জিততে পারেনি, তবে ড্র করে কোনো রকমে শেষ ১৬তে উঠেছে তারা। ভিয়েতনামকে ৭-০ গোলে হারিয়ে নেদারল্যান্ডসরা হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন। 

নেদারল্যান্ডসের হয়ে জোড়া গোল করেন দুজন ইসমি ব্রুগটস ও জিল রোর্ড। পুরো ম্যাচে বলতে গেলে কোনো রকম লড়াই করতে পারেনি ভিয়েতনাম। ডাচরা গোলের উদ্দেশ্যে শট নেয় ৪২টি। ডি গ্রুপে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে ইংল্যান্ড ও ডেনমার্ক। ইংল্যান্ড ৬-১ গোলে হারিয়েছে চীনকে। পূর্ণ ৯ পয়েন্টে শীর্ষে থেকেই শেষ ষোলোতে ইংল্যান্ড। ডেনমার্ক ২-০ গোলে হারায় হাইতিকে। ডেনমার্ক দুইয়ে থেকে উঠেছে শেষ ষোলোতে। শেষ ষোলোতে ইংল্যান্ড খেলবে নাইজেরিয়ার বিপক্ষে, ডেনমার্ক খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত