দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে শিল্পমেলা ‘ইন্টারন্যাশনাল অ্যাডভান্সড কম্পোনেন্টস অ্যান্ড টেকনোলজি (এটিএস) এক্সপো-২০২৩’। আন্তর্জাতিক এই শিল্পমেলা আয়োজন করছে বাংলাদেশের শীর্ষ গ্লোবাল ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান ওয়ালটন। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা হল-১ এ আগামী ১০ আগস্ট (বৃহস্পতিবার) এই শিল্পমেলা শুরু হবে। চলবে ১২ আগস্ট (শনিবার) পর্যন্ত।
এক্সপো কো-অর্ডিনেটর ওয়ালটনের সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর এ এফ এম নাসির উদ্দিন জানান, ‘ইন্টারন্যাশনাল অ্যাডভান্সড কম্পোনেন্টস অ্যান্ড টেকনোলজি এক্সপো-২০২৩’ শীর্ষক এই শিল্পমেলায় অংশগ্রহণ করতে আগ্রহী শিল্পোদ্যোক্তারা।
এক্সপো কমিটির চেয়ারম্যান ওয়ালটনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. হুমায়ুন কবীর বলেন, এটিএস এক্সপো আয়োজনের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। মেলায় পণ্যসহ ইন্ডাস্ট্রিয়াল কম্পোনেন্টস ও ম্যাটেরিয়ালস ভিত্তিক মোট ২১টি স্টল নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি ১১ আগস্ট (শুক্রবার) মেলায় ‘স্মার্ট বাংলাদেশ গঠনে দেশীয় শিল্পের ভূমিকা’ শীর্ষক প্যানেল আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি
