সিইউএফএল

বকশিশ ছাড়া সার বোঝাইয়ের সিদ্ধান্ত

আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ১২:৩০ এএম

চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) গুদাম থেকে কোনো ধরনের বকশিশ বা চাঁদা ছাড়াই সার বোঝাইয়ের সিদ্ধান্ত হয়েছে। ফলে আজ রবিবার থেকে সার পরিবহন করবেন ডিলাররা। তবে কালুরঘাটের বাফার গুদাম থেকে প্রতি ট্রাকে আট টন আর সিইউএফএলের গুদাম থেকে ১০ থেকে ১৫ টন করে সার বহন করতে হবে।

গতকাল শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিইউএফএল কর্তৃপক্ষ, ডিলার, ঠিকাদার আর জেলা প্রশাসকের মধ্যে বৈঠকে এ সমঝোতা হয়।

বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন-বিএফএ সূত্র জানায়, কালুরঘাটের বাফার গুদাম ও সিইউএফএলের গুদাম থেকে ট্রাকে সারবোঝাইয়ের সময় বকশিশের নামে চাঁদা দাবি করায় গত শুক্রবার সকাল থেকে সার পরিবহন বন্ধ করে দেয় বিএফএ। বিএফএর সাধারণ সম্পাদক মাহবুবুল আলম খান বলেন, ‘চাঁদা নেওয়ার বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে সন্তোষজনক আলোচনা হওয়ায় আমরা রবিবার থেকে সার উত্তোলন ও পরিবহন করব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত