রাজধানীতে মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন

আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ০১:৩৩ এএম

শিশুদের মায়ের দুধের পরিবর্তে ফর্মুলা দুধ খাওয়ানো উচিত নয় বলে জানিয়ে স্বাস্থ্য সচিব আনোয়ার হোসেন হাওলাদার বলেছেন, মায়ের দুধের সঙ্গে ফর্মুলা দুধ খাওয়ানো হচ্ছে। এমন প্রচারণাও চালানো হচ্ছে যে, এটি শিশুর জন্য সব সমস্যার সমাধান। অথচ বিষয়টি অমানবিক।

গতকাল রবিবার রাজধানীর ওসমানী মিলনায়তনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, আমরা বেসরকারি জায়গাগুলোতেও এই ব্রেস্ট ফিডিং ও ডে কেয়ার সেন্টার চালুতে উৎসাহিত করতে চাই। হাসপাতালগুলো অনুমোদনের সময় ও পুনঃঅনুমোদন নেওয়ার সময় ব্রেস্ট ফিডিং কর্নার এবং ডে কেয়ার আছে কি না, তা নিশ্চিত করে অনুমোদন দেওয়ার ব্যাপারে মন্ত্রণালয়ের নির্দেশনা চাইব।

পিতৃত্বকালীন ছুটির বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়কে আহ্বান জানিয়ে এ কর্মকর্তা বলেন, এতে করে পরিবারগুলোতে আরও বেশি সম্পর্ক বৃদ্ধি পাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত