ফরিদপুরে একটি নকল প্রসাধনী কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি নকল প্রসাধনী পণ্যসহ মালিককে গ্রেপ্তার করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার দুপুর ১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. খায়রুজ্জামান শহরের গোয়ালচামট মিয়াপাড়া এলাকায় একটি বাসায় এ অভিযান পরিচালনা করেন। এ সময় কারখানা থেকে পাকিস্তান, ইন্ডিয়াসহ বিভিন্ন দেশের দামি ১২টি ব্র্যান্ডের সাড়ে ৪ লাখ টাকা মূল্যের নকল প্রসাধনী পণ্য জব্দ করা হয়। এছাড়া প্রসাধনী পণ্য তৈরির কাঁচামালও জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত কারখানার মালিক মো. রাসেলকে ২০ দিনের কারাদ- প্রদান করে এবং নকল প্রসাধনী কারখানাটি সিলগালা করে দেয়।
