ভূঞাপুরে কর্মসূচি

ঐতিহাসিক ‘জাহাজমারা’ দিবস আজ

আপডেট : ১১ আগস্ট ২০২৩, ০১:৫৬ এএম

আজ ১১ আগস্ট টাঙ্গাইলের ভূঞাপুরে ঐতিহাসিক ‘জাহাজমারা’ দিবস। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালে এই দিনে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার সিরাজকান্দি জাহাজমারা যুদ্ধ মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা।

মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তানি হানাদার বাহিনীর অস্ত্র, গোলা বারুদ, জালানী ও রসদ বোঝাই সাতটি ছোট-বড় জাহাজ ভূঞাপুরের ধলেশ্বরী নদীর মোহনায় বর্তমানে বঙ্গবন্ধু সেতু ও বঙ্গবন্ধু সেনানিবাস সংলগ্ন সিরাজকান্দি এলে দুটি জাহাজ ডুবোচরে আটকে যায়। এতে জাহাজের সারেং চট্টগ্রামের গোলাম মোস্তফা কৌশলে জাহাজ থেকে নেমে স্থানীয় মুক্তিযোদ্ধাদের খবর দেন।

পরে বীর মুক্তিযোদ্ধা জামসেদ শেখ, আব্দুর রশিদ, আব্দুছ ছালাম, হায়দার আলী তালুকদার, নবী নেওয়াজ, গোলাম মোস্তফা, সিরাজুল হক শফি, একাব্বর হোসেন, আব্দুল জলিল দুটি জাহাজ ধ্বংসে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এতে নেতৃত্ব দেন কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ঘাটাইলের হাবিবুর রহমান (বীর বিক্রম)।

দিবসটি উপলক্ষে ভূঞাপুর মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদ স্বাধীনতা কমপ্লেক্সে আলোচনা সভার আয়োজন করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত