মোটরসাইকেল চালকের গলাকাটা লাশ উদ্ধার

আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ১২:৫৮ এএম

নেত্রকোনার কেন্দুয়ায় বাদল মিয়া (৩৪) নামে এক ভাড়ায়চালিত মোটরসাইকেল চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার গ-া ইউনিয়নের বৈশ্যপাট্টা গ্রাম থেকে মনকান্দা যাওয়ার রাস্তার পাশের পতিত জমিতে বৃষ্টির জমে থাকা পানি থেকে গতকাল শনিবার সকালে লাশটি উদ্ধার করা হয়।

নিহত বাদল মিয়া একই উপজেলার চিরাং ইউনিয়নের কিসমত চিথুলিয়া গ্রামের সুলতু মিয়ার ছেলে। খবর পেয়ে কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ ফারাবি ও থানার ওসি আলী হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

সহকারী পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ ফারাবি বলেন,  লাশের গলায় আঘাতের চিহ্ন ও রাস্তায় রক্তের দাগ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাদলকে গলাকেটে হত্যা শেষে মোটরসাইকেলটি নিয়ে যেতে পারে হত্যাকারীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত