রোগীকে সময় দিতে পরামর্শ প্রাণ গোপালের

আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ০৫:০০ এএম

চিকিৎসককে রোগীদের প্রয়োজনীয় সময় দেওয়ার পরামর্শ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য ও বর্তমানে সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। তিনি বলেছেন, চিকিৎসকরা মানবসেবায় নিবেদিত। প্রকৃত চিকিৎসকদের কোনো অফিস টাইম নেই। রোগীর সেবার সময় চিকিৎসককে সব ধরনের নীতি অবলম্বন করতে হবে। রোগীর প্রাইভেসি মেইনটেইন করাও একজন চিকিৎসকের বড় দায়িত্ব।

গতকাল রবিবার অনুষ্ঠিত বিএসএমএমইউতে অনুষ্ঠিত ‘কমিউনিকেশন স্কিল অ্যান্ড ডক্টর পেশেন্ট রিলেশনশিপ’ শীর্ষক মাসিক সেন্ট্রাল সেমিনারে কি-নোট স্পিকারের বক্তব্যে তিনি এ পরামর্শ দেন। সেমিনারে তিনি একটি প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারে সভাপতিত্ব করেন সেন্ট্রাল সাব-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. বেলায়েত হোসেন সিদ্দিকী। বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, আমরা যদি রোগীর প্রতি ভালো ব্যবহার করি, রোগীর সহানুভূতিশীল ও সহমর্মিতা প্রকাশ করতে পারি, আমরা যদি চিকিৎসকের মহৎ পেশাকে সামনের দিকে এগিয়ে নিতে চাই, তাহলে আমাদের আরও ভালো হতে হবে। রোগীকে পরিবারের সদস্যের মতো ভেবে সেবা করতে হবে। তাহলে কোনো রোগী বলবে না যে, আমরা তাদের ঠিকমতো দেখি না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত