ব্রিটিশ মিউজিয়াম থেকে স্বর্ণালংকার রত্নপাথর গায়েব

আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ১১:১৯ পিএম

ব্রিটিশ মিউজিয়াম থেকে খ্রিষ্টপূর্ব পনেরো শতক থেকে খ্রিষ্টাব্দ উনিশ শতক সময়কালের মূল্যবান কিছু প্রত্ন সামগ্রী খোয়া গেছে।

চলতি বছরের শুরুর দিকের এই ঘটনার খবর প্রকাশ পেল জাদুঘরের এক কর্মীকে বরখাস্ত করার পর। বিশ্বখ্যাত জাদুঘরটি থেকে উধাও হয়ে যাওয়া প্রতœ সম্পদের মধ্যে রয়েছে স্বর্ণালংকার, রত্মপাথর ও গ্লাস। সেগুলো মিউজিয়ামে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল না।

বেশিরভাগ সামগ্রীই অ্যাকাডেমিক ও গবেষণার কাজে একটি কক্ষে সংরক্ষিত ছিল।

সংবাদমাধ্যম সিএনএন জানায়, ঐতিহাসিক সামগ্রীগুলোর হদিস না মেলায় এক কর্মীকে বরখাস্তের পাশাপাশি লন্ডন মেট্রোপলিটন পুলিশ তদন্ত শুরু করেছে। গত বুধবার ব্রিটিশ মিউজিয়ামের এক বিবৃতিতে বলা হয়, ওই ঘটনায় তারা মিউজিয়ামের নিরাপত্তার বিষয়টি স্বাধীনভাবে পর্যালোচনা করছে। এক কর্মীকে বরখাস্ত করা হয়েছে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত