প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। গতকাল শনিবার গণভবনে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। খবর বাসস।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব কে এম শাখাওয়াত মুন জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী কুশলবিনিময় করেন এবং রওশন এরশাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
তিনি বলেন, তারা দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন নিয়েও তারা আলোচনা করেন। সংসদীয় গণতন্ত্রে গঠনমূলক ও ইতিবাচক ভূমিকা পালনের জন্য জাতীয় পার্টিকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
এ ছাড়া গণতন্ত্র ও সাংবিধানিক সরকারব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রে বিরোধী দলগুলোর দায়িত্বশীল ভূমিকার বিষয়েও এ সময় আলোচনা হয়।
