সেলিম রহমান আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। গত সোমবার পর্ষদের ৩৯০তম সভায় তিনি নির্বাচিত হন। তিনি বর্তমানে কেডিএস গ্রুপের এমডি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ গ্রুপের কোম্পানিগুলোর মধ্যে রয়েছে কেডিএস গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ, কেডিএস এক্সেসরিজ, কেডিএস অ্যাপারেলস, কেডিএস লজিস্টিকস, কেডিএস আইডিআর, কেওয়াইসিআর কয়েল ইন্ডাস্ট্রিজ, স্টিল এক্সেসরিজ এবং কেডিএস পলি ইন্ডাস্ট্রিজ। আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালক হিসেবে যোগ দেওয়ার আগে তিনি আরেকটি বেসরকারি ব্যাংকে ১৫ বছর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি
×
