স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ে আগুন

আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ১২:৩২ এএম

সোনারগাঁ উপজেলার সাদীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাত ৩টার পর ওই কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুনে কার্যালয়ের আসবাবসহ কার্যালয়ের জিনিসপত্র ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে। জেলা ছাত্রলীগের সাবেক নেতা নাজমুল হাসান জানান, ‘মঙ্গলবার গভীর রাতে কে বা কারা বরিরাড়ী এলাকায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ কার্যালয়ে আগুন দেয়। আগুনে কার্যালয়সহ ভেতরের আসবাব ও ব্যানার-ফেস্টুন ভস্মীভূত হয়। দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে এ অগ্নিসংযোগ করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত