এশিয়া কাপের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ১৭ জনের দলে খুব একটা চমক নেই। শ্রীলঙ্কাতে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ তে হেরেছে আফগানিস্তান। এই সিরিজের দল থেকে বাদ পড়েছেন ওয়াফাদার মোমান্দ, আজমতউল্লাহ ওমরজাই, শহীদউল্লাহ কামাল ও ফরিদ মালিক।
আফগানিস্তান দল : হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), মোহাম্মদ নবি, রাশিদ খান, মুজিব উর রহমান, ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, রিয়াজ হাসান, রহমত শাহ, ফজল হক ফারুকি, গুলবদিন নাইব, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, নুর আহমেদ, আবদুল রহমান, শরফউদ্দিন আশরাফ, সেলিম সাফি ও ইকরাম আলীখিল।
