অনলাইন ব্যবসায় প্রোডাক্ট ফটোগ্রাফি

আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ১১:৫৪ পিএম

অনলাইন কেনাকাটায় প্রোডাক্ট ফটোগ্রাফি বড় ভূমিকা রাখে। গ্রাহক সরাসরি পণ্য দেখতে পান না। তাই পণ্য কেনার জন্য, গ্রাহকের ভরসার স্থান হলো পেইজে দেওয়া পণ্যের ছবিটি।  এজন্য আপনার উচিত, পণ্যসমূহ সম্পর্কে সঠিক তথ্য যেমন আপনার গ্রাহকদের সামনে উপস্থাপন করা তেমনি যে পণ্য বিক্রি করবেন তার সুস্পষ্ট ও সঠিক ছবি গ্রাহকের কাছে তুলে ধরা। পণ্যের ছবি আপনি গ্রাহকদের সামনে উপস্থাপন করার ক্ষেত্রে দুই ধরনের পদ্ধতি রয়েছে।

শুধুমাত্র পণ্যের ছবি :  পণ্য বিক্রি করার আগে, সেই পণ্যসমূহ আপনাকে আলাদা আলাদা করে ছবি তুলে ধরতে হবে। ছবি তোলার ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড যাতে সাদা হয় এতে আপনার পণ্যসমূহ সঠিকভাবে   বোঝা যাবে। প্রোডাক্টের ছবি দেখার সঙ্গে সঙ্গে, ক্রেতা সেই পণ্যের ভিজিওলাইজ করতে পারে।

জীবনযাত্রার ওপর নির্ভর পণ্যের ছবি :  ছবি সুন্দর লোকেশনের পাশাপাশি যাতে ন্যাচারাল লাইটের উপস্থিতি বজায় থাকে। সে জন্য প্রয়োজন ক্যামেরা, একটি ট্রাইপড। প্রোডাক্ট ফটোগ্রাফি করার ক্ষেত্রে লাইটের সর্বোচ্চ উপস্থিতি রাখতে হবে।

ক্রিয়েটিভ প্রডাক্ট ফটোগ্রাফি

 আপনি যদি অনেকটা ভিন্নধর্মী স্টাইলে, আপনার প্রতিষ্ঠানের পণ্যসমূহ গ্রাহকদের সামনে উপস্থাপন করে, সেল বৃদ্ধি করতে চান তাহলে লাইফ-স্টাইলের সঙ্গে পণ্যসমূহ যুক্ত করে প্রোডাক্ট ফটোগ্রাফি করতে পারেন। পণ্যসমূহের পাশাপাশি পণ্যসমূহের ব্যবহার সম্পর্কে মানুষকে উৎসাহিত করে তুলতে পারে।

ফটো এডিট

ক্যামেরার জন্য : একটি ছবিকে আকর্ষণীয় করে গড়ে তুলতে হলে ছবি এডিটিং এপ্লিকেশন টুলসের বিকল্প নেই। যদি ক্যামেরায় ছবি তোলেন আর টাকা ছাড়াই ছবি এডিট করতে চান তাহলে এওগচ এই ফটো এডিটিং এপ্লিকেশনটি বেশ ভালো। উইন্ডোজ থেকে শুরু করে ম্যাক, লিনাক্স সব ধরনের এপ্লিকেশনের ক্ষেত্রে এটি ব্যবহার করা যায়। এছাড়া জনপ্রিয় ফটো এডিটিং এপ্লিকেশন হলো অফড়নব চযড়ঃড়ংযড়ঢ়। এর বেসিক এডিটিং টুলসের মাধ্যমে যেকোনো ছবিকে অসাধারণভাবে ফুটিয়ে তুলতে পারবেন।

মোবাইলের জন্য :  পছন্দনীয় এপ্লিকেশন হলো ঠরংপড় ঈধস। খুব স্বল্পমূল্যে এর জনপ্রিয় সব ফিল্টার এবং সুবিধাসমূহ আপনি উপভোগ করতে পারবেন। আপনি চাইলে আপনার পছন্দের ফিল্টারটি যুক্ত করে প্রোডাক্ট ফটোগ্রাফির জন্য অসাধারণ ছবি তুলে ধরতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত