শেষ মুহূর্তে শেষ যুবাদের প্রতিরোধ

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৪ এএম

এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান গেমস বাছাইপর্ব হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। থাইল্যান্ডে গতকাল তারা ২-০ গোলে হেরেছে শক্তিশালী মালয়েশিয়ার কাছে। দুটি গোলই জুলফিকার মাহমুদ মিন্টুর শিষ্যরা হজম করেছেন ম্যাচের একেবারে শেষ সময়ে। ৮১ মিনিট পর্যন্ত মালয়েশিয়াকে ঠেকিয়ে রেখেছিল বাংলাদেশ। মূলত রক্ষণাত্মক কৌশলে খেলা বাংলাদেশের প্রতিরোধ শেষ হয়ে যায় ৮২ মিনিটে মুহূর্তের অসতর্কতায়। বক্সের অনেক বাইরে থেকে আচমকা শটে মালদ্বীপকে এগিয়ে নেন আলিফ ইজওয়ান। আর দ্বিতীয় গোলটি বাংলাদেশ হজম করেছে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে। গোলটি করেন বদলি ফরোয়ার্ড ফের্গাস। বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে শনিবার স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত