মৌলভীবাজারে জামায়াতের আমিরসহ গ্রেপ্তার ৫

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৫ এএম

গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনার অভিযোগে মৌলভীবাজার জেলা জামায়াতের আমির-সেক্রেটারিসহ পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলার কনকপুর ইউনিয়নের শাহবন্দর এলাকার জনৈক জাকির হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী, সেক্রেটারি ইয়ামির আলী, সদর উপজেলা জামায়াতের আমির ফখরুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি মোরশেদ চৌধুরী ও জেলা জামায়াতের সদস্য শেখ শাহাবুদ্দিন।

সদর থানার ওসি মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে জনৈক জাকির হোসেনের বাড়িতে তারা গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা করছিল। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গতকাল শুক্রবার কারাগারে পাঠায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত