এবার সেরা মঞ্চে সৈকত

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৫ এএম

ক্রিকেটের বড় মঞ্চ ধরা হয় পুরুষদের কোনো টুর্নামেন্টকেই। সেখানে খেলার পাশাপাশি ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকারাও আলাদা সম্মান পান। সেই সম্মান এবার উঠল বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকতের মাথায়। সামনের ওয়ানডে বিশ্বকাপে আইসিসি নির্দিষ্ট ১৬ জন আম্পায়ারের একজন তিনি। নারী বিশ^কাপ, যুব বিশ^কাপের পর ক্রিকেটের সেরা মঞ্চ ওয়ানডে বিশ^কাপে ম্যাচ পরিচালনা করবেন সৈকত। বাংলাদেশিদের মধ্যে এমন কৃতিত্ব এই প্রথম।

বাংলাদেশি আম্পায়ারদের মধ্যে সবার প্রথম বড় মঞ্চে দায়িত্ব পালন করেছেন এনামুল হক মনি। ২০১১ বিশ^কাপে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচে রিজার্ভ আম্পায়ার ছিলেন। কিন্তু সরাসরি ম্যাচ পরিচালনা করেননি। এই প্রথম সৈকত এ সম্মান পেতে পারেন। জানা গেছে, থার্ড আম্পায়ারের পাশাপাশি ফিল্ডে থেকে ম্যাচ পরিচালনা করতে পারেন তিনি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত