ভারতকে হারিয়ে শিরোপা জিততে চায় বাংলাদেশ

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৭ এএম

সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনাল আজ। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ভারতের বিপক্ষে বাংলাদেশ শিরোপা লড়াইয়ে নামবে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। ভারতের বিপক্ষে হার দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। সেই হার থেকে বাংলাদেশ দলে ঘুরে দাঁড়িয়েছে বলে মনে করেন কিশোর দলটির কোচ সাইফুর রহমান মনি, ‘আমরা ভারতের বিপক্ষে হেরে টুর্নামেন্ট শুরুর পর সবারই মধ্যেই একটা তাড়না ছিল ফাইনাল খেলবে। এখন ছেলেদের তাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হয়ে ট্রফি দেশে নিয়ে ফেরা।’ গ্রুপপর্বের ম্যাচে ভারত ১-০ গোলে বাংলাদেশকে হারিয়েছিল। ফাইনালে ভুলের পুনরাবৃত্তি না করার আশাবাদ বাংলাদেশ কোচের, ‘আমরা ওই ম্যাচে কিছু ভুল করেছিলাম। সে ভুলগুলো না করার চেষ্টা করব।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত