কয়লাখনির কম্পনে বাড়িতে ফাটল ধরায় মানববন্ধন

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৪ এএম

দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনি থেকে কয়লা উত্তোলনের ফলে খনি পাশর্^বর্তী পাঁচঘরিয়া ও পাতিগ্রামের ক্ষতিগ্রস্ত গ্রামবাসী ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলার হামিদপুর ইউনিয়নের পাতরাপাড়া মোড়ে ভূমি ও বসতবাড়ি রক্ষা কমিটির মানববন্ধনে নারী-পুরুষ, স্কুল-কলেজ-মাদ্রাসার ছাত্রছাত্রীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন ভূমি ও বসতবাড়ি রক্ষা কমিটির সভাপতি মতিয়ার রহমান ও সংগঠনের সাধারণ সম্পাদক ফরহাদ আলী ম-লসহ ভূমি বসতবাড়ি রক্ষা কমিটির নেতারা।

মতিয়ার রহমান বলেন, কয়লাখনির পশ্চিমে পাঁচঘরিয়া ও পাতিগ্রামের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। খনি থেকে কয়লা উত্তোলনের ফলে বাড়িঘরে ফাটল ধরেছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ক্ষতিগ্রস্ত এলাকার বেকারদের চাকরি দেওয়ার কথা থাকলেও চাকরি দেওয়া হয়নি। খনি কর্তৃপক্ষ সমঝোতা চুক্তি ভঙ্গ করে বহিরাগতদের চাকরি দিচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকায় তীব্র পানির সংকট। এ ব্যাপারে বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সরকারকে বেশ কয়েকবার কল দিলেও তিনি তা রিসিভ করেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত