ঘুষ নিয়ে বিপাকে ট্রাফিক কনস্টেবল

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২২ এএম

সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির ছেলে রিয়াদের কাছ থেকে ঘুষ আদায়ের অভিযোগে উঠেছে এক ট্রাফিক কনস্টেবলের বিরুদ্ধে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে রমনার নিউমার্কেট জোনে কর্মরত কনস্টেবল আশরাফকে প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করেছে কর্র্তৃপক্ষ।

গত ৩০ আগস্ট রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ঘুষ আদায়ের ঘটনা ঘটে। পরে ফেসবুক পোস্টে বিষয়টি জানান গোলাম মাওলা রনি। গতকাল বুধবার ট্রাফিক রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) জয়নুল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।

জয়নুল আবেদীন বলেন, বিষয়টি নজরে আসার পর কমিশনারের নির্দেশে নিউমার্কেট এলাকায় দায়িত্বরত সব ইন্সপেক্টর, সার্জেন্ট, কনস্টেবলকে ডেকে পাঠানো হয়। ‍শুনানি করা হয়। গত মঙ্গলবার দীর্ঘসময় নিয়ে অভিযুক্তকে শনাক্ত করে অভিযোগকারী গোলাম মাওলা রনিকে আসতে অনুরোধ করা হয়। তিনি তার ভুক্তভোগী ছেলেসহ এসে ঘটনায় জড়িত কনস্টেবল আশরাফকে শনাক্ত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত