পার্বতীপুরে মানববন্ধন

যুবলীগ নেতার ওপর হামলার প্রতিবাদ

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০১:০০ এএম

দিনাজপুরের পার্বতীপুরে দুই কর্মীসহ যুবলীগ নেতা আসাদুল ইসলাম সাগরের ওপর মাদক কারবারিদের হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।

গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে কেন্দ্রীয় বাসটার্মিনালে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মোতালেব হোসেন পন্টিং, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সমাজকল্যাণ সম্পাদক তোজ্জাম্মেল হক, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন মাহিন, সাখাওয়াত হোসেন, সোহেল সরকার প্রমুখ।

বক্তারা অবিলম্বে রাশেদা, জসিম, আরিফুল ও লাইলীকে গ্রেপ্তার করে আইনের হাতে সোপর্দ করার দাবি জানান।

গত বৃহস্পতিবার দুপুরে আমেরিকান ক্যাম্প মহল্লায় মাদক বিক্রিতে বাধা দিলে হামলা চালানো হয় রামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম সাগরসহ যুবলীগের দুই কর্মীর ওপর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত