যমুনার ভাঙনরোধে ১০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৭ এএম

যমুনা নদীর তীররক্ষা, নদীর নাব্য বৃদ্ধি ও নদীতীরবর্তী মানুষের জীবন-জীবিকা রক্ষায় বাংলাদেশকে ১০ কোটি ২০ লাখ ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। ডলারের বর্তমান বিনিময় মূল্য ১০৯ টাকা ৫০ পয়সা ধরে হিসাব করলে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ১ হাজার ১১৭ কোটি টাকা। গতকাল বুধবার বিশ্বব্যাংক এ ঋণ অনুমোদন করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

বিশ্বব্যাংক জানিয়েছে, যমুনা নদীর টেকসই ব্যবস্থাপনা প্রকল্পে এ অর্থসহায়তা দেবে সংস্থাটি। প্রকল্পটি বাস্তবায়িত হলে তাতে যমুনা নদীর নাব্য বৃদ্ধি পাবে। এর ফলে বছরজুড়ে বড় জাহাজ চলাচল করতে পারবে। সেই সঙ্গে অভ্যন্তরীণ নৌপরিবহন পুনরুজ্জীবিত হবে, যা আঞ্চলিক যোগাযোগ ও বাণিজ্যে নতুন গতি সঞ্চার করবে। এ ধরনের প্রকল্প বাংলাদেশে এটিই প্রথম। প্রকল্পটি ফুলছড়ি, গাইবান্ধা ও কালিহাতী এলাকায় বাস্তবায়িত হবে। প্রকল্পটির মাধ্যমে উপকৃত হবে এক লাখ মানুষ। পাশাপাশি নদীপথে যাতায়াতে আগ্রহী মানুষকে নিরাপদ ও সাশ্রয়ী পরিবহনের সুযোগ তৈরি করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত