নাটোরের সিংড়ায় মেয়েকে (১১) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ইটালী ইউনিয়নের এক গ্রামে। পুলিশ অভিযুক্ত বাবাকে (৩০) গ্রেপ্তার করেছে।
গত বৃহস্পতিবার রাত ১টার দিকে নিজ গ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী মেয়ের মা বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে সিংড়া থানায় মামলা করেন। মামলা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পাশে ভাশুরের বাড়িতে যান ভুক্তভোগী শিশুর মা। এ সময় বাবা মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। পরে জরুরি সেবা ৯৯৯-এ কল দেন মা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তার মা বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে মামলা করেন। সিংড়া থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
