আজ ৮ অক্টোবর টাঙ্গাইলের ভূঞাপুর হানাদার মুক্ত দিবস।
১৯৭১ সালের এই দিনে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তমের নির্দেশে মুক্তিযুদ্ধের কোম্পানি কমান্ডার টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বামনহাটা গ্রামের খন্দকার হাবিবুর রহমান, গোপালপুর উপজেলার নলিন গ্রামের নূর হোসেন তালুকদার (আঙুর), কালিহাতী উপজেলার কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল ও বর্তমান কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে আব্দুল আলীম তালুকদার, আব্দুস সামাদ গামা, মোজাম্মেল হক, খোদা বক্স মিয়া, মাতাব আলী, সিরাজ উদ্দিন তালুকদার, আশরাফ গিরানী, শামছুল হক মিয়া, আব্দুল হামিদ ভোলা মিয়া, সৈয়দ জিয়াউল হক, ক্যাপ্টেন মোতাহার আলী মিয়াসহ প্রায় ৪০০ মুক্তিযোদ্ধা ভূঞাপুরকে মুক্ত করতে পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকারদের সঙ্গে সম্মুখ যুদ্ধে লিপ্ত হন।
পরে হানাদার বাহিনী ভূঞাপুর ছেড়ে পালিয়ে গেলেও ১০৮ জন রাজাকারকে আটক করতে সক্ষম হন মুক্তিযোদ্ধারা।
