দারুসসালামে চাঁদা না দেয়ায় যুবককে কুপিয়ে জখম

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ০৮:৪২ পিএম

রাজধানীর দারুসসালাম এলাকায় এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। আহত ফরিদ মিয়া (২৯) একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মী।

গতকাল শনিবার (৭ অক্টোবর) রাতে দারুসসালামের লালকুঠি প্রথম কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতাল পরে রাত সাড়ে ১০টায় ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

আহত ফরিদ মিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া রানা জানান, ফরিদ ওই এলাকার একটি ইন্টারনেট ব্যবসায়ীর লাইনম্যান হিসাবে কাজ করেন। শনিবার রাত ৮টার দিকে নাবিল খানের নেতৃত্বে অতুল, পিয়াল, রাকিব, তামিমসহ প্রায় ১৩ জন অতর্কিত হামলা চালিয়ে ফরিদকে কুপিয়ে আহত করে। চাঁদা না দেওয়ার জেরে তার উপর এ হামলা চালানো হয়েছে।

এ বিষয়ে জানতে দারুসসালাম থানার ভারপ্রপ্ত কর্মকর্তাকে একাধিকবার ফোন করলেও তিনি সারা দেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত