গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও কলামিস্ট ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির বিশেষজ্ঞ সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।
গত বুধবার আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির অনুমোদন দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কমিটির চেয়ারম্যান হয়েছেন প্রফেসর ড. খন্দকার বজলুল হক এবং সদস্য সচিব আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।
