হত্যা মামলায় বরিশালে একজনের মৃত্যুদন্ড এবং লালমনিরহাটে স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদন্ড হয়েছে। অন্যদিকে ঝিনাইদহে অস্ত্র মামলায় একজনের ২৪ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল সোমবার নিজ নিজ জেলা ও দায়রা জজ আদালত রায়গুলো দেয়। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন : বরিশাল : বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় মোটরসাইকেলচালক ফয়সাল আহমেদ প্রিন্স (২৬) হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। মৃত্যুদন্ডপ্রাপ্ত রাসেল হাওলাদার বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের মাইঠা চেয়ারম্যান বাজার এলাকার সালাম হাওলাদারের ছেলে। যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন একই গ্রামের আবদুল মজিদ বয়াতির ছেলে বেল্লাল হোসেন (৩৩), মৃত রুহুল আমিন বয়াতির ছেলে শাহিন মিয়া (৩২) ও সানু হাওলাদারের ছেলে ইদ্রিস হাওলাদার (৩০)। লালমনিরহাট : লালমনিরহাটের আদিতমারী উপজেলার খাতাপাড়া শিল্পকুঠি এলাকার ভ্যানচালক মৃত তৈয়ব আলীর স্ত্রী শাহিনা বেওয়া হত্যা মামলায় স্বামী ও স্ত্রীর যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার খোঁচাবাড়ি এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে দবিয়ার রহমান (৪০) ও তার স্ত্রী শাহিনা বেগম (৩৩)। ঝিনাইদহ : ঝিনাইদহের কোটচাঁদপুরে অস্ত্র মামলায় আকরাম হোসেন (৩৭) নামে এক শিবির নেতার ২৪ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। আকরাম ওই উপজেলার এড়েন্দা গ্রামের আলম বিশ্বাসের ছেলে। ২০১৬ সালের ১১ জুলাই উপজেলার দয়ারামপুর আলিম মাদ্রাসা থেকে একটি ওয়ান শুটার গান, ১০ রাউন্ড গুলিসহ তাকে আটক করে পুলিশ
×
