লালমনিরহাটে অজগর উদ্ধার বনে অবমুক্ত

আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ১১:১৯ পিএম

লালমনিরহাটের আদিতমারী উপজেলার ধানক্ষেত থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছেন স্থানীয়রা। সাপটি লম্বায় আট ফুট, যার ওজন প্রায় সাড়ে ৬ কেজি। গতকাল শুক্রবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা শালবনে অজগরটি অবমুক্ত করা হয় বলে নিশ্চিত করেছেন হাতীবান্ধা বন বিভাগের কর্মচারী খাইরুল ইসলাম।

এর আগে গত বৃহস্পতিবার বিকেলে ভারত সীমান্তবর্তী আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া খামারটারী গ্রাম থেকে সাপটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার এক কৃষক তার ক্ষেতে গিয়ে অজগরটি দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় সাপটি উদ্ধার করে লালমনিরহাট বন বিভাগের কর্মীদের খবর দেন। এলাকাবাসী ও বন বিভাগের লোকজনের ধারণা সাম্প্রতিক বন্যায় সাপটি সীমান্ত পেরিয়ে বাংলাদেশের ধানক্ষেতে ঢোকে।

হাতীবান্ধা উপজেলার শালবন এলাকার স্কুলশিক্ষক ইব্রাহিম দুলাল জানিয়েছেন, শুক্রবার দুপুরে আদিতমারী থেকে একটি অজগর এনে শালবনের গভীরে ছেড়ে দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত