চট্টগ্রামে বিএনপির অনশন কর্মসূচি পালন

আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ০৫:৪৩ পিএম

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসায় বিদেশে প্রেরণের দাবিতে চট্টগ্রাম মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে অনশন কর্মসূচী পালন করা হয়েছে। শনিবার নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কর্মসূচী পালন করা হয়।

অনশন কর্মসূচিতে মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করে সরকার মানবতাবিরোধী অপরাধ করছে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। কারাগারে বন্দি থাকা অবস্থায় সুচিকিৎসার অভাবে তার অসুস্থতা তীব্র হয় এবং তার জীবন হুমকির মুখে পড়ে। আইনগতভাবে বারবার তার জামিনের আবেদন করা হলেও সরকারের হস্তক্ষেপে জামিন দেওয়া হয়নি। আইনি লড়াই করতে বিদেশ থেকে আইনজীবী আসতে চাইলেও সরকারের আপত্তির কারণে তাকে আসতে দেওয়া হয়নি। বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকারের তার পরিবার থেকে আবেদন করা হয়েছে। কিন্তু তাঁকে সে সুযোগ দেওয়া হচ্ছে না।

অনশন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীন, মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এম এ আজিজ, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম, সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি, সদস্য সচিব ডা. খুরশিদ জামিল চৌধুরী, চবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নসরুল কদির, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহনওয়াজ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড, এনামুল হক প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত