ডিএমপি কমিশনার বললেন

সতর্ক থেকে দায়িত্ব পালন করতে হবে

আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ০৬:৪৫ এএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আসতে পারে। সেসব চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে সতর্ক থেকে দায়িত্ব পালন করতে হবে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা করা আমাদের প্রধান কাজ ও পবিত্র দায়িত্ব।

গতকাল রবিবার সকালে মিরপুরে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পুলিশ লাইনসে বিশেষ রোলকলে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘আমার প্রত্যাশা কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে কোনো শৃঙ্খলা-পরিপন্থী কাজের অভিযোগ পাওয়া যাবে না। কারণ আমরা সবাই ডিসিপ্লিন ফোর্স। মনে রাখতে হবে, অপরাধ করে পার পেয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।’

বিশেষ রোলকলে পিওএম বিভাগের সদস্যরা তাদের সুনির্দিষ্ট কিছু সমস্যা ও চাহিদার কথা ডিএমপি কমিশনারের কাছে তুলে ধরেন। তখন কমিশনার সবার বক্তব্য মনোযোগ সহকারে শোনেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত