রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে মোটরসাইকেল চোরচক্রের হোতা মো. ইব্রাহিমসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গত সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেপ্তার অন্য তিনজন হলেনÑ ইকবাল হোসেন, মো. মাসুম ও রাসেল শাহ।
র্যাব-৩ এর সিনিয়র সহকারী পরিচালক মো. আরিফুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা তাদের চুরির বিষয়টি স্বীকার করেছে। তারা দীর্ঘদিন যাবৎ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চোরাই ও ছিনতাইকৃত মোটরসাইকেল নিজ হেফাজতে রেখে রাজধানী ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে। এ ছাড়া এই চক্রটির রাজধানী ও নারায়ণগঞ্জ এলাকায় একাধিক পয়েন্টে বেশ কয়েকটি সিন্ডিকেট রয়েছে বলে জানায়।
