বরিশালে পদযাত্রা

নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন দাবি

আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ১১:০২ পিএম

‘নির্দলীয় তদারকি সরকারের’ অধীনে নির্বাচন ও সরকারের পদত্যাগ এবং সংখ্যানুপাতিক নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বরিশালে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় অশ্বিনী কুমার হল চত্বরে সমাবেশ করে সদর রোড থেকে পদযাত্রা শুরু হয়ে নথুল্লাবাদে গিয়ে শেষ হয়।

কর্মসূচিতে বাম গণতান্ত্রিক জোটের বরিশাল জেলা শাখার সমন্বয়কারী অধ্যাপক শাহ আজিজ খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি (সিপিবি) বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মনীষা চক্রবর্তী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত