জবি দিবস পালিত

আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ০৬:৫৬ এএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করা হয়।

সকাল ৯টা ৫০ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদনের পর একটি আনন্দ শোভাযাত্রা জবি ক্যাম্পাস থেকে রায়সাহেব বাজার দিয়ে ভিক্টোরিয়া পার্ক অতিক্রম করে ক্যাম্পাসে ফিরে আসে। বিশ্ববিদ্যালয় দিবসের বক্তব্যে উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে গেছে ছাত্রছাত্রীরা। এ ছাড়া আগের উপাচার্যরা, যারা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত