দৈনিক ইনকিলাবের সিনিয়র ফটোসাংবাদিক, জাতীয় প্রেস ক্লাব ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সদস্য মতিউর রহমান সেন্টু স্মরণে দোয়া মাহফিল হয়েছে। নারায়ণগঞ্জ জেলা ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন গতকাল শুক্রবার বাদ আসর ২ নম্বর বাবুরাইল জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করে।
গত বৃহস্পতিবার দুপুরে একই মসজিদে জানাজা শেষে মরহুমের মরদেহ নগরীর পাইকপাড়া কবরস্থানে দাফন করা হয়।
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে নেতারা মরহুমের কফিনে শ্রদ্ধাঞ্জলি দেন।
জানাজায় অংশ নেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দীপু, সহসভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কার্যকরী সদস্য আফজাল হোসেন পন্টি, মোস্তফা করিম, স্থায়ী সদস্য নাহিদ আজাদ, শফিউদ্দিন বিটু, রফিকুল ইসলাম রফিক, ইউসুফ আলী এটম, খালিদ হাসান নিয়াজ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, ফটোসাংবাদিক হাবিবুর রহমান শ্যামলসহ অসংখ্য গণ্যমান্য ব্যক্তি। গত ২১ সেপ্টেম্বর ইতালিতে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারা যান মতিউর রহমান সেন্টু। তার মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দীপু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবনসহ সব সদস্য গভীর শোক প্রকাশ করেছেন।
