দেশবরেণ্য কবি আসাদ চৌধুরীর প্রয়াণে ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস আবৃত্তি সংগঠনের উদ্যোগে কথা ও কবিতায় তাকে স্মরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার বেলা ১১টায় শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষাচত্বরে এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কবির ঘনিষ্ঠ সহযোগী ও সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন। তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মো. মনির হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সভাপতি অধ্যাপক মানবর্দ্ধন পাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নন্দিতা গুহ, বঙ্গবন্ধু পরিষদের সদস্য সচিব এটিএম ফয়েজুল কবীর, কবি ও লেখক আবদুর রহিম, জেলা উদীচীর সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান।
