আড়াইহাজার বড়াইগ্রাম

বিপুল কারেন্ট জাল জব্দ, ১৫ জনের জেল-জরিমানা

আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ১০:৪৫ পিএম

নারায়ণগঞ্জ জেলা মৎস্য বিভাগ মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১০ কেজি ইলিশ ও ২ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে। গতকাল শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত মৎস্য বিভাগ এ অভিযান চালায়। নারায়ণগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা ড. ফজলুল কাবির জানান, আড়াইহাজারের বিশনন্দী ফেরিঘাটে জব্দ করা কারেন্ট জাল উপস্থিত জনতার সামনে পুড়িয়ে দেওয়া হয়।

অন্যদিকে, নাটোরের বড়াইগ্রামে বিক্রয় নিষিদ্ধ বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ১৫ বিক্রেতাকে জেল-জরিমানা করা হয়েছে। গতকাল সকাল ৭টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার মৌখাড়া ও লক্ষ্মীকোল বাজারে ইউএনও আবু রাসেল এ অভিযান পরিচালনা করেন।

আবু রাসেল জানান, লক্ষ্মীকোল বাজারে সোহেল রানার দোকানের গুদাম থেকে ৩ হাজার ১২০ পাউন্ড কারেন্ট জাল জব্দ করে সোহেল রানাকে এক মাসের কারাদ- এবং এক লাখ টাকা জরিমানা করা হয়। মৌখাড়া হাটে অভিযান চালিয়ে দুই লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ এবং এগুলো বিক্রির অপরাধে গুরুদাসপুরের মশিন্দা গ্রামের লাবু মিয়া ও মসলেম উদ্দিনকে সাত দিনের কারাদ- দেওয়াসহ আরও ১২ জনকে তিন হাজার টাকা করে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত