সংসদে প্রশ্নোত্তরে প্রতিমন্ত্রী

২২টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করার পরিকল্পনা

আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ০৫:২৩ এএম

আগামীতে ১ হাজার ৮০০ মেগাওয়াট ক্ষমতার ২২টি নবায়ণযোগ্য জ¦ালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে আওয়ামী লীগের সদস্য এম. আবদুল লতিফের প্রশ্নের লিখিত উত্তরে তিনি আরও জানান, নবায়নযোগ্য জ¦ালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বর্তমানে দেশে ৪৬১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

আওয়ামী লীগের সংসদ সদস্য মোহম্মদ হাবিব হাসানের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বিদ্যুৎ বিভাগের আওতায় বর্তমানে ৩৬টি প্রকল্পের মাধ্যমে ১ লাখ ২১ হাজার ৬৭৫ কোটি টাকার প্রকল্প চলমান রয়েছে। এসব প্রকল্পে বিনিয়োগের পরিমাণ ১ লাখ ২১ হাজার ৬৭৪ কোটি ৮৩ লাখ টাকা।

জাতীয় পার্টির সদস্য নাসরিন জাহান রতœার এক প্রশ্নের লিখিত উত্তরে নসরুল হামিদ জানান, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে চলতি বছর আগস্টে ১ হাজার ১৩৪টি অভিযান পরিচালনা করে ৪ হাজার ৫৭৫টি সংযোগ বিচ্ছিন্ন এবং ৪১ দশমিক ৪২ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে। তিনি আরও জানান, গ্যাসের অবৈধ ব্যবহার ও অপচয় রোধে নানামুখী কর্মসূচি এবং বিভিন্ন কর্মপরিকল্পনা করা হয়েছে। গ্যাসের অবৈধ ব্যবহার রোধে লিফলেট বিতরণ, মাইকিং, বিজ্ঞাপন (বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়), স্থানীয় প্রশাসনের সহায়তায় সভা-সেমিনার আয়োজন, বিভিন্ন ধরনের মেলায় অংশগ্রহণের মাধ্যমে গ্যাসের সঠিক ব্যবহার, অবৈধ সংযোগ গ্রহণের ঝুঁকি, পরবর্তীকালে দুর্ঘটনার সম্ভাবনা এবং গ্যাস আইন-২০১০ অনুযায়ী শান্তির বিধান সম্পর্কে জনগণকে সচেতন করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, অবৈধ গ্যাস সংযোগ রোধে প্রত্যেক গ্যাস বিতরণ কোম্পানির কেন্দ্রীয় ভিজিলেন্স টিম ও আঞ্চলিক পরিদর্শন টিমের সংখ্যা বৃদ্ধি করে কার্যক্রম জোরদার করা এবং স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধির সহায়তায় এ কার্যক্রমকে অধিকতর বেগবান করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত