র‍্যাব-পুলিশ পাহারায় চলছে ইবির পরিবহন ও ক্লাস

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০১:১২ পিএম

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচির কারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে সশরীরে চলছে ক্লাস ও অফিস। এ অবস্থায় মঙ্গলবার (৩১ অক্টোবর) শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী বাসগুলো র‍্যাব ও পুলিশ পাহারায় ক্যাম্পাসে এসেছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী গাড়ি বহরের সামনে ও পেছনে পুলিশ এবং র‍্যাবের বেশ কয়েকটি গাড়ি নিরাপত্তা দিয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় কুষ্টিয়ার কাস্টম মোড় এবং ঝিনাইদহ শহরের আরাপপুর ও শৈলকুপার উপজেলা মোড় হতে গাড়িগুলো ক্যাম্পাসে এসেছে। তবে বন্ধ রাখা হয়েছে সকাল ১০টা ও দুপুর ২টার ট্রিপ। সকল বাস পুনরায় পুলিশ প্রোটোকল নিয়ে বিকেল ৪টায় ক্যাম্পাস হতে কুষ্টিয়া, ঝিনাইদহ ও শৈলকূপায় যাবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আমরা কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলা প্রশাসনের সহযোগিতা নিয়েছি। তারা আমাদেরকে র‍্যাব, পুলিশ এবং গোয়েন্দা সংস্থার সদস্যদের দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত