বিএনপির নেতা শাহজাহান ওমরের ৪ দিনের রিমান্ড

আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ০৬:৪৫ পিএম

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মেজর (অব.) শাহজাহান ওমরের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মো. রশিদুল আলম আজ রবিবার এ আদেশ দেন।

এর আগে শাহজাহানকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু-তদন্তের জন্য সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে, তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শাহজাহান ওমরকে গতকাল শনিবার গভীর রাতে ঢাকায় গ্রেপ্তার করা হয়। এরপর তাকে নিউমার্কেট এলাকায় গতকাল বাসে আগুন দেওয়ার ঘটনায় করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত