আ.লীগের প্রতিনিধিদল আগামীকাল চীন যাচ্ছে

আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ০৩:০৫ এএম

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সে দেশ সফরে যাচ্ছে আওয়ামী লীগের প্রতিনিধিদল। চার সদস্যের প্রতিনিধিদলের ৮ নভেম্বর চীনের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে। দলটির নেতৃত্বে থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান। এ ছাড়া রয়েছেন আওয়ামী লীগের আন্তর্জাতিক উপকমিটির সদস্য খালেদ মাসুদ আহমেদ, তরুণ কান্তি দাস ও সুমন কু-ু। সফরে যাচ্ছেন এমন এক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই সদস্য জানান, ৮ নভেম্বর বিকেল ৩টার দিকে তাদের চীনের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে। সফরকারী দলের প্রধান মুহাম্মদ ফারুক খান ১২ নভেম্বর দেশে ফিরলেও বাকি তিনজন ১৪ নভেম্বর দেশে ফিরবেন।  সফরকালে আওয়ামী লীগের নেতারা চীনের ক্ষমতাসীন পার্টির নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

এদিকে, গত ২২ মে মুহাম্মদ ফারুক খানের নেতৃত্বে আওয়ামী লীগের ১৭ সদস্যের একটি প্রতিনিধিদল চীন সফরে যায়। সফর শেষে তারা ৩১ মে দেশে ফেরেন। এরপর জুলাই মাসে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের শরিক দলগুলোর ১২ সদস্যের একটি প্রতিনিধিদল চীন সফর করে। সেখানে নেতৃত্ব দেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

এ ছাড়া ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত