ইংল্যান্ডের দুশো রান ছিটকে গেল পাকিস্তান

আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ০৫:৪৫ পিএম

এই ম্যাচে শুধু জয় পেলেই চলবে না পাকিস্তানের। মেলাতে হবে নেট রানরেটের জটিল সমীকরণ। মাঠের খেলা শুরুর আগেই টসে হেরে পাকিস্তানের সম্ভাবনা প্রায় নেই হয়ে গেছে। যতটুকু ছিল তা-ও একেবারে নিঃশেষ হয়ে গেল।

ইংল্যান্ডের পুঁজি ছাড়িয়েছে দুশোর গণ্ডি। ইংল্যান্ড ২০০ রান করলে পাকিস্তানের সেই লক্ষ্য তাড়া করতে হতো ৪.৩ ওভার বা ২৭ বলে।

২৭ বলের সবকটিতে ছক্কা হাঁকালেও রান নেওয়া সম্ভব ১৬২ রান। কাগজ-কলম কিংবা অলৌকিক, কোনোভাবেই আর সেমিতে যাওয়ার পথ খোলা থাকল না পাকিস্তানের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত