৪৮ ঘণ্টা হরতালের ঘোষণা নূরের

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ০১:০২ পিএম

তফসিল প্রত্যাখ্যান করে এবং সরকারের পদত্যাগ দাবি করে আগামী ১৯ ও ২০ নভেম্বর রবিবার ও সোমবার সারা দেশে  সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে গণ অধিকার পরিষদ। 

আজ বৃহ্স্পতিবার (১৬ নভেম্বর) বেলা পৌনে ১২টায় গণ অধিকারের নিজ কার্যালয় থেকে তফসিল প্রত্যাখ্যান ও অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল শুরু করে দলটি। এরপর বিএনপি কার্যালয় ঘুরে এসে বিজয়নগর পানির ট্যাংকের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে গণ অধিকার পরিষদ। 

সমাবেশে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক। 

সমাবেশ শেষে দু ইদিন ব্যাপী হরতালে ঘোষণা করে সাধারণ মানুষকে সর্মথনের আহবান জানিয়েছে নুরুল হক নূর। সেই সঙ্গে সড়কে যান চলাচল না করতেও আহ্বান জানায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত