সিরাজগঞ্জে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৬ হাজার ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ওসি জুলহাস উদ্দিন। তিনি বলেন, গতকাল ভোর রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় গোল চত্বর এলাকা থেকে শাফায়েত ফকির ও মো. জুয়েল মিয়াকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। একই দিন সকালে সদর উপজেলার সদানন্দপুর মিয়াবাড়ি মার্কেটের সামনে অভিযান চালিয়ে বাছেদ ফকির ওরফে আবদুল বাছেদ ও মিজানুর রহমানকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
