ইবরাহিমের নেতৃত্বে নতুন জোট ‘যুক্তফ্রন্ট’, নির্বাচনে যাওয়ার ঘোষণা

আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০১:৫১ পিএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বাংলাদেশ কল্যাণ পার্টির নেতৃত্বাধীন নতুন জোট ‘যুক্তফ্রন্ট’। বুধবার (২২ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান ও যুক্তফ্রন্টের সভাপতি মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম এ ঘোষণা দেন।

বাংলাদেশ কল্যাণ পার্টির নেতৃত্বে নতুন জোট হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘যুক্তফ্রন্ট’। এ জোটে রয়েছে বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) ও বাংলাদেশ কল্যাণ পার্টি।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ কল্যাণ পার্টির অতিরিক্ত মহাসচিব ও যুক্তফ্রন্টের সমন্বয়ক আব্দুল্লাহ আল হাসান বলেন, নিবন্ধিত ও অনিবন্ধিত কয়েকটি দল মিলে নতুন জোট যুক্তফ্রন্ট। এই জোট নতুন ধারায় আন্দোলন করবে। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব জাফর আহমেদ জয়, বাংলাদেশ মুসলিম লীগের চেয়ারম্যান শেখ জুলফিকার বুলবুল চৌধুরী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত