পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নিখোঁজের পাঁচ দিন পর আজিম উদ্দীন (৩০) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার জুমার নামাজের পর গোবরা নদীর রোজির বাঁধ এলাকা থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। আজিম উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার শাজাহান আলীর ছেলে।
অন্যদিকে, নাটোরের লালপুরে মাহমুদা আক্তার বীথি (২৬) নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার গোপালপুর পৌরসভার মধুবাড়ি মহল্লার তোফাকাটা মোড় এলাকার একটি আম বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। বীথি বরমহাটি গ্রামের আমজাদ হোসেনের মেয়ে। তিনি গোপালপুর মুক্তার জেনারেল হাসপাতালে আলট্রাসনোগ্রাম কক্ষে সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
