সম্পন্ন হলো কেএসআরএম নবম গলফ টুর্নামেন্ট

আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ০৭:১২ এএম

চট্টগ্রামের ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে গতকাল শুক্রবার নবম কেএসআরএম গলফ টুর্নামেন্ট শেষ হয়েছে। টুর্নামেন্টের আয়োজন করে দেশের অন্যতম বৃহৎ ইস্পাত শিল্প প্রতিষ্ঠান কেএসআরএম। সকালে প্রধান অতিথি ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট ও ২৪ পদাতিক ডিভিশনের কমান্ডার (জিওসি) মেজর জেনারেল শাহেনুল হক, কেএসআরএমের পরিচালক (বিক্রয় ও বিপণন) মো. জসিম উদ্দিন, পরিচালক (করপোরেট) শামসুল হক, সিইও মেহেরুল করিম, বিজনেস রিসার্স অ্যান্ড ডেভেলপমেন্ট উইংয়ের মহাব্যবস্থাপক কর্নেল (অব.) মো. আশফাকুল ইসলাম, মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) সৈয়দ নজরুল আলম, উপমহাব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান, মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম প্রমুখ টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেএসআরএমের জ্যেষ্ঠ ব্যবস্থাপক তাজউদ্দিন, উপব্যবস্থাপক মনিরুজ্জামান রিয়াদ, জ্যেষ্ঠ কর্মকর্তা মিজান উল হক, মিথুন বড়–য়া, মিজানুল ইসলাম, আশরাফুল ইসলাম প্রমুখ। শেষে গলফ টুর্নামেন্টে ১৯৬ জন প্রতিযোগী গলফারের মধ্যে বিজয়ীদের পুরস্কার বিতরণ ও র‌্যাফেল ড্রয়ের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত