টিকটকে ভিডিও, স্কালোনিকে চায় ৪ কোটি ভক্ত

আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ০৯:০২ পিএম

আপাতত আন্তর্জাতিক ফুটবলের কোনো ব্যস্ততা নেই। তাই পরিবারের সঙ্গে আর্জেন্টিনার পুজাতোতে ছুটি কাটাচ্ছেন দেশটির কোচ লিওনেল স্কালোনি।

ফেডারেশনের সঙ্গেও তার দ্বন্দ্ব পৌঁছেছে চরমে। তিনি যাচ্ছেন না কোপা আমেরিকার ড্রতেও। গুঞ্জন রয়েছে এই বিশ্বকাপজয়ী কোচ ছাড়তে পারেন নিজের দায়িত্ব।

এমন অবস্থায় এক আর্জেন্টাইন নারী ফুটবল ভক্ত টিকটকে একটি ভিডিও প্রকাশ করেছেন। আরাকাসকো নামের সেই আইডির ভিডিওতে বলা হয়েছে, ‘লিও আমি তোমাকে কিছু বলতে চাই না। আর্জেন্টিনার চার কোটি মানুষ তোমাকে চায়। তুমি মেসিদের দায়িত্ব ছেড়ে যেও না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত