রাজউকের আয়কর রিটার্ন নিয়ে কর্মশালা

আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ০৬:২৬ এএম

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আয়কর রিটার্ন দাখিলবিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অডিটোরিয়ামে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজউকের চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা। সভাপতিত্ব করেন রাজউকের সদস্য (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ খুরশীদ আলম। রাজউকের প্রথম ও দ্বিতীয় শ্রেণির নির্বাচিত কর্মকর্তাদের আয়কর আইন, ২০২৩-এর নানা ব্যবহারিক দিক এবং আয়কর রিটার্ন দাখিলের প্রক্রিয়া নিয়ে ধারণা দিতে এই কর্মশালার আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত