মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় মো. ইবরাহীম (১৪) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের শিকদার কান্দি এলাকায় এ ঘটনা ঘটে
নিহত ইবরাহীম মাদবরেরচর ইউনিয়নের লপ্তীকান্দি এলাকার হিরু খানের ছেলে। সে মাদবরেরচর রহিমুদ্দিন মাদবর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় ইবরাহীম তার বন্ধু রাজু ও জুনায়েদকে নিয়ে মাদবরেরচর ইউনিয়নের বেইল বাজার এলাকার দোকানে খিচুড়ি খেতে যায়। খিচুড়ি খেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ি ফেরার পথে ঢাকাগামী একটি ট্রেন এলে দুই বন্ধু রেললাইন পার হওয়ার সময় ইব্রাহিম ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে।। তাকে প্রথমে স্থানীয় ইসলামিয়া হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে সে অ্যাম্বুলেন্সে মারা যায়।
