রংপুর-৫ আসন থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলটির দীর্ঘদিনের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান এর ছেলে রাশেক রহমান।
ছেলেকে নমিনেশন পাইয়ে দিতে আশিকুর রহমান এবার মনোনয়ন কিনেননি এবং তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তার এই আসন ছেলেকে দিতে অনুরোধ জানিয়েছিলেন বলে গুঞ্জন আছে।
এর আগে গতকাল শনিবার চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রস্তুত করে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। আওয়ামী লীগের বিশ্বস্ত একটি সূত্র থেকে প্রার্থীদের চূড়ান্ত একটি এসেছে দেশ রূপান্তরের হাতে।
